বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নারী ক্রিকেটাররা ৪০ লাখ টাকা বোনাসের খবর জানেন না

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

বেতন বাড়ার সঙ্গে আর্থিক পুরস্কারও পাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের পারফর্ম্যান্স বিবেচনায় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ায় নিগার সুলতানা জ্যোতির দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে।

গত ১৩ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিংয়ে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়ার বিষয়টি সর্বসম্মতিক্রমে পাশ হয়। রাইজিংবিডিকে বিসিবির নারী বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

তবে দুই সপ্তাহ আগে এই পুরস্কারের বিষয়টি পাশ হলেও এখন পর্যন্ত নারী ক্রিকেটাররা জানেন না। অলরাউন্ডার জাহানারা আলম ও সালমা খাতুনকে বোনাস সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা এই বিষয়ে জানেন না বলে রাইজিংবিডিকে জানিয়েছেন।

১৭ জন নারী ক্রিকেটার ও তৎকালীন নির্বাচকসহ টিম ম্যানেজম্যান্টের ৭ জন সদস্যের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে।

গত বছর বাংলাদেশ বিশ্বকাপসহ ওয়ানডে ম্যাচ খেলে ১০টি। তার মধ্যে একমাত্র জয় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ৯ রানে হারায় পাকিস্তান।

ওয়ানডেতে ধারবাহিক সাফল্য না এলেও টি-টোয়েন্টিতে ঠিকই এসেছে। ১৭ ম্যাচ খেলে জয় ১০টিতে। তার মধ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জ্যোতিরা। এ ছাড়া ঘরের মাঠে এশিয়া কাপে খেলে সেমিফাইনাল।

এবারই চার ক্যাটাগরিতে নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে ২০ শতাংশেরও বেশি। মূলত ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রাউন্ড ফিগারে আনার জন্য আরও কিছু টাকা বাড়ায় বোর্ড।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102