মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের বিপুল পরিমান ব্ল্যাক টিকেটসহ কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য(৩১) কে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন (রবিবার) দুপুরে র‍্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার ভাড়াউড়া ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে রানা ভট্টাচার্য্যকে আটক করে। গ্রেফতারকৃত কালোবাজারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া (৩নং পুল) এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য্যের পুত্র।
এ সময় আটককৃত ব্যক্তির ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ অর্থ জব্দ করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
সোমবার(২৬ জুন) সকালে র‍্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি মিডিয়া অফিসার আফসান-আল- আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া (৩ নং পুল) এলাকায় অভিযান পরিচালনা করে কালোবাজারির মূলহোতা রানা’কে আটক করা হয়। আটককৃত রানা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানায় র‍্যাব।
এছাড়া কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102