বরিবার (২৫ জুন) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৬নং ভজনপুর ইউপির ভজনপুর গ্রামে রত্মা বেগম(৩৫) নামে এক গৃহবদুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
নিহত রত্মা বেগম ভজনপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী এবং দেবনগড় ইউনিয়নে তমিজ উদ্দীনের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তাকে স্বামীর বসতবাড়িতে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্ম চিৎকার শুরু করেন এবং থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। গৃহবধুর
আত্মহত্যার পিছনে কি কারন রয়েছে পারিবারিক সহিংসতা কি না তা তদন্ত করলে জানা যাবে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে ৬ নং ভজনপুর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে আত্মহত্যার কোন কারণ জানা নেই।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার এস আই মানিক চন্দ্র বলেন- স্বামী ও স্ত্রী মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।
ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল রিপোর্ট করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ মডেল থানায় পড়ে আছে ও এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।