শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লাল-সবুজের জামালদের কাছে হারলো মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিবার (২৫ জুন) মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জামাল ভূঁইয়ারা। সাফে ২০০৩ সালের পর এটি বাংলাদেশের প্রথম জয়।

বেঙ্গালুরু শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে ভালো খেলে প্রথমে গোল হজম করে তারা। ম্যাচের ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথমে পিছিয়ে থাকলেও বিরতির পর ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। বিরতির পর ৬৭ মিনিটে তারিক কাজী হেডের সাহায্যে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। আর ম্যাচের ৯০ মিনিটে শেখ মোরসালিরেনর গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বাঁচা মরার লড়াইয়ে খেলতে নেমে ইতিবাচক শুরুই পেয়েছিল জামাল ভূঁইয়ারা। প্রথম ১৫ মিনিট বল পজেশনে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনটি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। অপরদিকে, বক্সের বাইরে থেকে জোরালো শটে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বিরতির আগ মুহূর্তে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে সাফ মিশন শুরুর পর আজ মালদ্বীপের বিপক্ষে৩-১ গোলে জেতার পর পরের ম্যাচে ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102