বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ২ আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রে মধ্যরাতে একটি স্ট্রিট পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন আরও ১৫ জন।

স্থানীয় সময় শনিবার (২৪ জুন) উত্তর আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

মিশিগান স্টেট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনার আগে সাগিনাও কাউন্টিজুড়ে ‘বিভিন্ন স্থানে একাধিকবার’ বিশাল জনতাকে হালকা করার জন্য চেষ্টা করে পুলিশ।

খবরে বলা হয়, ৯১১ নাম্বারে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে যখন গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতের ওই পার্টিতে অংশ নেয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন এবং এরপরই সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হন।

ডব্লিউএনইএমের রিপোর্টে জানানো হয়, রাতের ওই স্ট্রিট পার্টিতে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছিল।

এদিকে গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকে আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ‘ভিন্ন ক্যালিবারের অন্তত পাঁচটি অস্ত্র’ খুঁজে পান।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৫১ বছর বয়সী এক নারী।

এছাড়া আহত ১৫ ভুক্তভোগীর সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেঁচে যাওয়া এসব ব্যক্তির শারীরিক অবস্থা এখনও অনিশ্চিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102