বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রাকিবের গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিবার (২৫ জুন) বেঙ্গালুরু শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে খেলতে নেমে মালদ্বীপের বিপক্ষে প্রথমে পিছিয়ে থাকলেও বিরতির আগে ১-১ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। এর আগে ম্যাচের ১৭ তম মিনিটে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ।

বাঁচা মরার লড়াইয়ে খেলতে নেমে ইতিবাচক শুরুই পেয়েছিল জামাল ভূঁইয়ারা। প্রথম ১৫ মিনিট বল পজেশনে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনটি কর্ণার পেলেও গোল আদায় করতে পারেনি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। অন্যদিকে, বক্সের বাইরে থেকে জোরালো শটে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বিরতির আগ মুহুর্তে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে সাফ মিশন শুরুর পর আজ যদি মালদ্বীপের কাছে হেরে যায় এবং পরের ম্যাচে লেবানন ভুটানকে হারায়, তাহলে আজই বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। ড্র করলেও খুব একটা সুযোগ থাকবে না বাংলাদেশের। কাগজে কলমে আশা বেঁচে থাকবে, এই যা। আজ মালদ্বীপকে হারাতে পারলে সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে জামালদের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102