শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে হতে চলেছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ। ২০২৫ সাল থেকে চার বছর পরপর আয়োজন করা হবে আসটির।

৩২ দলের বিশ্বকাপের প্রথম আসনটির আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার এই ঘোষণা করে।

বিবৃতিতে ফিফা জানায়, ‘২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় অবকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’

২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় পরপর তিন বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফুটবলের বড় তিনটি আসর। কানাডা ও মেক্সিকোকে নিয়ে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।

আর ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করা ছিল আগেই। এবার যোগ হলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপের সময় ফিফা প্রধান ইনফান্তিনো বলেছিলেন, ‘২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ, যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’ এতে করে এই বছর থেকে এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102