বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সৌদি সরকারের অতিথি হয়ে হজে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

শুক্রবার (২৩ জুন ২০২৩)  সৌদি সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান।

তাঁরা যেন সুস্থ থেকে সুষ্ঠভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিঁনি সৌদি আরব গমনের প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, পবিত্র হজ্জব্রত পালন শেষে আগামী ৩ জুলাই সেনাবাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102