মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

থাইল্যান্ডে ১৯ জন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

থাইল্যান্ডে ইমিগ্রেশন পুলিশ দেশটির দক্ষিণে অবস্থিত ব্যাং ক্লাম জেলায় ১৯ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল।

এছাড়া আটক হয়েছে আরও ৪ জন থাই নাগরিক। এরমধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই গাড়ির চালক।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে।

বাংলাদেশি অভিবাসীরা বলেছেন, তারা প্রথমে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা করে নেয়া হয়েছে।

অবৈধ প্রবেশের অভিযোগে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য আটককৃত ওই বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102