বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আবুল কালাম চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক পৌরবাসী কে শুভেচ্ছা  জানিয়ে বাণী দিয়েছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। মেয়র আবুল কালাম চৌধুরী ছাতক পৌরবাসীসহ সকল মুসলিম উম্মাহ কে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ঈদ শুভেচ্ছা বাণীতে মেয়র বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহার আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এবারের ঈদুল আজহা ভিন্ন প্রেক্ষাপটে করোনাভাইরাসের মহামারির মধ্যেই উদযাপিত ও পালন হতে যাচ্ছে। আমাদের সকলকে এবার সর্তকতার সাথে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে হবে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সকলকে ঈদের জামাতে অংশগ্রহণ করার আহ্বান জানাই।

বাণীতে মেয়র আবুল কালাম চৌধুরী আরো বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগের বিনিময়ে ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে তাকবে। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশী এবং গরীবদের মধ্যে বিলিয়ে দিবেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102