বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর ঈদুল আজহা’র শুভেচ্ছা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব,ছাতকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ছাতক উপজেলার ছাতক সদর  ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে এলো খুশীর ঈদ শান্তি, সমপ্রীতি, ভালোবাসার বন্ধন, ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ববাসীর কাছে উপস্হিত হয় মুসলিম জাতীর শ্রেষ্ট দিন খুশির দিন ঈদুল আযহা।

ঈদ মানে হাসি-খুশি,ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার  মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে। সেই সাথে পবিত্র ঈদের মহিমায় বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক, দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল কালো অমানিশা। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখের বার্তা, ছড়িয়ে দিক পরস্পরের  ভালোবাসায় রহমতের আলো। এ প্রত্যাশায় আমার প্রিয় ছাতক উপজেলাবাসী ও ইউনিয়নবাসীসহ দেশে -বিদেশে অবস্থানরত সকলকে  জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। স্বাস্থবিধি মেনে ঈদ উৎযাপনের জন্য সকলের নিকট আহ্বান জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102