রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সড়কে যানজট, দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উদযাপনে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যানজটের কারণে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখী যাত্রীদের। এ ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার মন্ত্রীর বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে তিনি দুঃখ প্রকাশ করেন।

সেতুমন্ত্রী বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান চলাচল করছে। তাই যানবাহনের চাপ বেশি। যারা ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়। সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।‘ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে।

এ জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে’, যোগ করেন মন্ত্রী।করোনার এ পরিস্থিতিতে কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, করোনা সংক্রমণের উচ্চমাত্রার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102