মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

স্মার্ট গ্রিন ক্লিন সিটি গড়ার অঙ্গীকার আনোয়ারুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্মার্ট গ্রিন ক্লিন সিটি গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সিলেটর নব নির্বাচিত নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সবাই আমাকে আস্থায় নিয়েছেন এজন্য ধন্যবাদ। সারথী হিসেবে মানুষের কাজ করব।‌ জীবন দিয়ে হলেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবো।

বিপুল ভোটে বিজয়ী করার জন্য সিলেট নগরবাসীকে কৃতজ্ঞতা জানান তিনি। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।‌ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এ জয় আওয়ামী লীগকে উৎসর্গ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

নগরীর মীর্জাজাঙ্গালে নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102