বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সৌদির সাথে মৌলভীবাজারে ঈদুল উল আজহার নামাজ আদায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে প্রায় শতাধীক মুসল্লি ঈদ উল আজহার নামাজ পড়েছেন।নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয়।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭ টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। তবে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা ঈদের কোলাকোলি করেন।

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি) জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। প্রথমে তার বাসার ছাঁদে আর এখন তার উঠানে নামাজ আদায় করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102