রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

মার্কিন ওষুধ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিক-এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্ব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় মার্কিন ওষুধ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২০ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ডায়াডিকের প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসময় বলেন, বাংলাদেশের ঔষধ শিল্প সর্বাধুনিক কারিগরি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের ঔষধ উৎপাদন করছে এবং বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ঔষধ রফতানি করছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে অধিকতর ওষুধ নিতে অনুরোধ জানান। একইসঙ্গে তিনি জানান, কোভিডের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে অত্যাধিক উৎপাদন ব্যয়ের কারণে ঔষধের মূল্য অনেক বেশি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে তিনি ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামীকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে এবং মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের মধ্যে ভ্যাক্সিন উৎপাদন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102