

এনামুল হক,ময়মনসিংহ: সোমবার (১৯)জুলাই বিকালে পথশিশু কল্যান ফাউন্ডেশন ত্রিশাল শাখার কর্তৃক ঈদ – উল – আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত, ও পথশিশু মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্টিত হয়েছে। এম এম এ মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশু কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা জিলুর রহমান আকন্দ,ফেরদৌস আলম শিবিব, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম,সহ অর্থ সম্পাদক তানজিনা আক্তার মুন্নী, অদম্য স্কুল পরিচালক জাহিদুল ইসলাম, সহ- স্কুল পরিচালক মাসুদ রানা, আইটি ও মিডিয়া সম্পাদক অনিকা বুশরা নিশাত, সহ আইটি ও মিডিয়া সম্পাদক এবিএস আল আমিন,সহ প্রোগ্রাম সম্পাদক জিন্নাত কাউসার,হাসির খাবার সমন্বয়ক হৃদয় হাসান ও জিয়াদুল ইসলাম।