শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ছাতকে ভারতীয় মদ সহ আটক ২

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ভারতীয় অফিসার চয়েজ মদ সহ দু’মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুন) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটীবাগ সুরমা নদীর তীর থেকে মদ সহ তাদের আটক করে পুলিশ। আটককৃত মাদক কারবারীরা হলো দোয়ারা বাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসূফ আলী(৩৫) ও পাইকপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র সুমন মিয়া(২১)।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই শরীফ আলম পাটীবাগ এলাকায় অভিযান চালিয়ে সুরমা নদীর তীর থেকে ১৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মাঈনুল জাকির মাদক সহ দু’জন আটকের বিষয়টি স্বীকার করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102