বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সাবেক ডিআইজি প্রিজন বজলুরের ৫ বছরের দণ্ড হাইকোর্টে বহাল

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদের পাঁচ বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

এছাড়া এছাড়া রাষ্ট্রের অনুকূলে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102