শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়া। শনিবার বিকাল ৬টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডাম সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়েছেন।

এর আগে গত ১৩ জুন মধ্যররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102