শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরিবেশ ও বনমন্ত্রী

বন বিভাগের সক্ষমতা বাড়াতে অফিসসমুহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন,  দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিসসমুহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষ্যে সারা বাংলাদেশের বন বিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহসমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বন বিভাগের অফিস এবং বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথভাবে নির্মাণের জন্য  উদ্যোগ নেয়া হয়েছে।  একটি  সম্ভব্যতা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বন বিভাগকে নির্দেশনা প্রদান করে হয়েছে।

শনিবার নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালের নভেম্বর মাসে পরিদর্শনের সময় দেখতে পাই পাইকবান্দা রেঞ্জের আওতায় বন বিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে এবং বন বিভাগের কর্মীগণ রোদেপুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। তাছাড়া পাইকবান্দা রেঞ্জের আওতাধীন অফিস এবং বাসগৃহসমূহ দীর্ঘদিন পূর্বে নির্মিত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তাৎক্ষণিকভাবে রাজস্ব খাত হতে পাইকবান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেই।

উক্ত নব নির্মিত পাইকবান্দা বিট অফিস এবং পাইকবান্দা রেঞ্জের রেস্ট হাউস কাম অফিস ভবন নির্মাণের কাজ আমি কিছুক্ষণ পূর্বে উদ্বোধন করলাম। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের জরাজীর্ণ ভবন নির্মাণ করা হবে।  ফলে নওগাঁসহ সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান থাকলে ইনশাল্লাহ আমরা এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহিদুজ্জামান সরকার; নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী; বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102