মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

পঞ্চগড়ে

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন
সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার ( ১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। একই সঙ্গে দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
সাংবাদিকরা আরও বলেন, আমরা গণমাধ্যমে কাজ করে মানুষের কাছে সব সত্য খবর পৌঁছে দেই।
এর মাঝে কিছু অসাধু ও খারাপ মানুষের মুখোশ উন্মোচন করতে গিয়ে হামলা ও হত্যার শিকার হয় সাংবাদিকরা। এর মাঝে আবার ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক নাদিম হত্যার ঘটনার গত কয়েকদিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক প্রতারক নারীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয় স্থানীয় বাংলা টিভির সাংবাদিক ডিজার হোসেন বাদশা। পুলিশ সত্যতা না দেখে ভুক্তভোগীদের মামলা গ্রহণ না করে ওই নারীর মামলা গ্রহণ করায় তীব্র নিন্দা জানান তারা। এদিকে গণমাধ্যমের স্বাধীনতা না থাকা সত্ত্বেও জীবন ঝুঁকি নিয়ে চলা সাংবাদিকদের পাশে সরকার ও প্রশাসনকে থাকার আহ্বান জানান বক্তারা।
অন্যান্যদের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন/ সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজান, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হোসেন রায়হান ও বাংলা ভিশনের সাংবাদিক মোশারফ হোসেনসহ গণমাধ্যমকর্মীরাগন বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102