শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা।

রাজধানী ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার।

ইউএসজিএস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102