রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক রব্বানির মৃত্যু্, আটক-৩

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটী মোড়ে  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে মালিবাগ মোড় থেকে পাটহাটী মোড় হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাদিম। পথিমধ্যে পাটহাটী মোড়ে কতিপয় কয়েকজন তার পথ রোধ করে এবং টেনে হেঁচড়ে মারধর করতে করতে টিএনটি রোডের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে মেরে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর হাসপাতালে পাঠায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102