মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সিসিক নির্বাচনে দেশ-বিদেশে আনোয়ারুজ্জামানের জোয়ার

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

আসছে ২১শে জুন ২০২৩ সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের প্রধান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করেন।

সিসিক নির্বাচনকে সামনে রেখে গত ১৪ই জুন হীথ্রো আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে (Zeera)  আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক  আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মোহাম্মদ শামীম আহমেদ। সাধারণ সম্পাদক নুরুল হাসনাত (এলিছ)চৌধুরীর প্রাণবন্ত পরিচালনার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আঙুর মিয়া ।

এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি আঙুর মিয়া, সহ সভাপতি রউফ হুসেইন, সহ সভাপতি শামছুজ্জামান (ফরিদ),  যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজাল হুসেইন (রানা),  যুগ্ম সম্পাদক শফিউল ইসলাম (শাহিন),  সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খান (শাহিন)  সহ সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল বাশার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, ধর্ম সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ নুর আহমেদ এবং কার্যকরি পরিষদের সদস্য আবুল হাসনাত।

বক্তারা প্রত্যেকের অবস্থান থেকে একজন সৎ-ত্যাগি- দক্ষ সংগঠক আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন । সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরীর মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় ।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102