রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির দরখাস্ত আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: ২০২১-২০২২ বর্ষে ‘নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া হবে।সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

এতে জানানো হয়, ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে (বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেওয়া হবে।এতে স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102