শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

৩ হাজার ২৩৩

প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৬৪ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

২০২২-২৩ অর্থবছরে দেশের ৩ হাজার ২৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ (মাইনর) করতে ৬৪ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মেরামত বাবদ প্রতিটি বিদ্যালয়কে ২ লাখ টাকা স্লিপ মানি হিসেবে দেয়া হবে।

ডিপিইর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-আওতায় সাব-কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২২-২৩ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুকূলে মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিক ভবন উপখাতের অর্থনৈতিক কোড ৩২৫৮১০৭) জিওরি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ থেকে ৬৪ কোটি ৬৬, লাখ টাকা মঞ্জুরি করা হয়েছে।

অর্থ ব্যয়ের শর্তাবলি

কোনো অবস্থায়ই বরাদ্দ অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন ব্যয় করা যাবে না। এ ব্যয় কোনো ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোনো উপ-খাত এবং কোডে ব্যয় করা যাবে না। সরকারি আর্থিক বিধি অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে। খরচের সব অউচার তার অফিসে সংরক্ষণ করাসহ বেশ কয়েকটি শর্ত মেনে এ অর্থ ব্যয় করতে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102