শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া রাতেই হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাত দেড়টার দিকে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুইজন সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে গিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, হঠাৎ করে কিছুটা অসুস্থ বোধ করায় বাসায় রাখাটা ঝুঁকিপূর্ণ মনে করায় হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে বলা যাবে তিনি কতটা অসুস্থ এবং কী করণীয়। বিস্তারিত পরে জানাতে পারবো। আপাতত এর বাইরে কোনো তথ্য নেই।

এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলেন, ম্যাডামের চিকিৎসায় গঠিত বোর্ড তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের চেয়ারপারসনের অসুস্থার খবর শুনে রাতেই ফিরোজায় ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ এবং আমানউল্লাহ আমান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102