সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কাজে ফিরছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

গ্রীষ্মের খরতাপে জনজীবন অতীষ্ঠ। এই প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সূর্যের উত্তাপ কমলেই তবে কাজে ফিরবেন বলেও জানান পূর্ণিমা।

তিনি বলেন, এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।

গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ। জানা যায়, বিশ্বের এক শ দেশ থেকে দেখা হয় সিরিজটি।

প্রসঙ্গত, বর্তমানে ‘আহারে জীবন’, গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। এরমধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ ছবির কাজ প্রায় শেষ। অর্ধেক কাজ হয়েছে ‘জ্যাম’-এর। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102