রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত-৩

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (১২ জুন) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক স্বজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অনেকেই।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102