বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়তে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

কমনওয়েলথভুক্ত দেশগুলো ছাড়াও সৌদি আরব ও কাতারের মতো তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কমনওয়েলথ দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১১ জুন) সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সুইয়্যারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।May be an image of 5 people, dais and text that says 'Focus Fus ews বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার (১১ জুন ২০২৩) গণভবনে Mr. Lord Hugo George William Swire, Deputy Chair Commonwealth Enterprise and Investment Council (CWEIC) এর নেতৃত্বে একটি প্রতিনিধি সাক্ষাত করেন ফোকাস বাংলা নিউজ'

শেখ হাসিনা বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত।

তিনি কমনওয়েলথ দেশগুলো ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে বিশেষত তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ যেমন- সৌদি আরব এবং কাতারের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় প্রথমবারের মতো ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ বিষয়ে অবহিত করেছেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিডব্লিউইআইসি এই ফোরামটির আয়োজন করবে। ফোরাম অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রী সিডব্লিউইআইসিকে স্বাগত জানান।May be an image of 6 people, the Oval Office, dais and text that says '一 বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে রোববার( প্রতিনিধি সৌজন্য সাক্ষাত করেন জুন ২০২৩) গণভবনে Mr. Lord Hugo George William Swire, Deputy Chair Commonwealth Enterprise and Investment Council নেতৃত্বে একটি ফোকাস নিউজ'

বৈঠকে শেখ হাসিনা কমনওয়েলথের ভূমিকার কথা স্মরণ করে জানান, কমনওয়েলথ তাকে দেশে ফেরার অনুমতি দিতে ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

প্রতিনিধিদলে আরও ছিলেন- সিডব্লিউইআইসি ডিরেক্টর অব অপারেশন ড্যানিয়েল সিন লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন এমবিই এবং কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান।

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102