শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৮ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রবিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগ তাদের পদোন্নতির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তা হচ্ছেন- রেলওয়ে পুলিশের মো. শাহ আলম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একেএম নাহিদুল ইসলাম ও শ্যামল কুমার নাথ, বিশেষ শাখার (এসবি) সুলতানা খানম ও মো. মনিরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জাকির হোসেন খান ও বিপ্লব বিজয় তালুকদার ও পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ২১ মে’র সভার সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন তাদের পদোন্নতির অনুমোদন দিয়েছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102