শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লাইফ সাপোর্টে সঙ্গীতশিল্পী ফকির আলমগীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রবিবার রাত দশটার দিকে চিকিৎসকের পরামর্শে কিংবদন্তী এই শিল্পীকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।খবরটি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর। এ সময় দেশবাসীর কাছে বাবা ফকির আলমগীরের সুস্থতা কামনায় দোয়া চান মাশুক।তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে যায়। যার কারণে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ইউনাইটেড হাসপাতালের মেডিকেল বোর্ড সোমবার সকাল ১১টায় জরুরি বৈঠক ডেকেছেন।এর আগে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর জানান, তার স্বামী করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তার উপসর্গ দেখা দেয়, পরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102