

রাজধানী রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হলের মঞ্চে জামায়াত ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জামায়াতের সমাবেশ।
শনিবারের এ সমাবেশে অংশ নিতে রাজধানী রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সকাল থেকেই জড়ো হতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে মিলনায়তন। মিলনায়তনের বাইরেও হাজার হাজার নেতা-কর্মী অবস্থায় নিয়েছেন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর আব্দুলাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।![]()
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
এর আগে ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াত ইসলামীর সমর্থিত আইনজীবীরা। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
৫ জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি বলে জানায় পুলিশ। তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করে। পরে এখানে করার অনুমতি মেলে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
নিউজ /এমএসএম