

রবিবার (৪ জুন) লন্ডনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউ কে এর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, কল্যান সমিতির প্রবীণ সদস্য আলী আহমদ খান এর সভাপতিত্বে এবং কল্যাণ সমিতির সাবেক সভাপতি শাহ ফজলুর রব সোহেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলমাস খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য কাজী আব্দুল শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ আফতার আহমেদ, কাজী আবুল হাশেম নোমান, কাপ্তান মিয়া, আ ফ ম আতাউল গনি।
দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার, নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন সিরাজুল ইসলাম সিরাজ এবং লিমন আহমেদ। নবনির্বাচিত কমিটি কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সদস্য সাইবুর রহমান সুহেল, সোহেব আহমদ, শামীম আহমদ, কাজী নুরু, কাজী আখলাক শাহেল আহমেদ, আইনুল ইসলাম ও হেলালুল ইসলাম।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির ইউকের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
বিপুল সংখ্যক ফেঞ্চুগঞ্জ বাসির উপস্তিতিতে সেখানে উৎসাহের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে ২০২৩ ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন চেয়ারম্যান হেলাল উদ্দিন খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল মহসিন, ভাইস চেয়ারম্যান বৃন্দ ১. নাজিম উদ্দিন ২. মোঃ আশরাফ উদ্দিন ৩. সোহেল আহমদ খান ৪. লিপু চৌধুরী ৫. মুরাদুজ্জামান চৌধুরী ৬. আলাউদ্দিন ৭. আব্দুল আহাদ সায়েম। সেক্রেটারি জেনারেল মোজাম্মেল হক সুনাম, যুগ্ন সাধারন সম্পাদক বৃন্দ ১. কবির আহমদ ২. কাজী আবুল কুরেশ ৩. সৈয়দ পলাশ আহমেদ ৪. আবুল কালাম পিন্টু। কোষাধ্যক্ষ মোঃ মোক্তাদির আলী, সহকারী কোষাধ্যক্ষ বৃন্দ ১. সৈয়দ শাহ নেওয়াজ ২. ফয়সাল আহমদ। সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক বৃন্দ ১. জুবায়ের হোসেন ২. সাদিকুল হক শাহ। প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি বদরুল আলম, সহকারী প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি বৃন্দ ১. উজ্জ্বল আহমদ ২. মোঃ সাদিকুল ইসলাম। মেম্বারশিপ সেক্রেটারি – শিপু আহমদ, সহকারী মেম্বারশিপ সেক্রেটারি আব্দুর রহিম। কালচার সেক্রেটারি জাহাঙ্গীর পারভেজ, সহকারী কালচার সেক্রেটারি মোঃ হারিস আহমেদ। স্পোর্টস সেক্রেটারি -মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারি স্পোর্টস সেক্রেটারি – লিমন আহমদ। এক্সিকিউটিভ মেম্বার বৃন্দ – ১. কাজী আশরাফ জামান ২. মোহাম্মদ নজরুল ইসলাম ৩. সৈয়দ শাহেদ জামাল ৪. মঈন খান ৫. সৈয়দ আবু সাহেদ ৬. মোহাম্মদ ইকবাল চৌধুরী ৭. মাসুম আহমদ ৮. ইমাদ হোসেন ৯. অলিউর রহমান ১০. আমিনুর রহমান খান।
নবনির্বাচিত ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর নেতৃবৃন্দ , ফেঞ্চুগঞ্জের ইউকেতে বসবাসরত সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আত্মসমালোচনা , আত্মশুদ্ধি ও আত্মতৃপ্তির দৃঢ় প্রত্যয় নিয়ে ফেঞ্চুগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন ।