মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

পিটার হাসের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সবসময় সুষ্ঠু নির্বাচন চায় এবং করবেও। মাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু হবে বলেও যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রায় এক ঘণ্টার বৈঠক হয়েছে। এ বৈঠক নিয়ে কোনো কথা বলতে নারাজ মার্কিন রাষ্ট্রদূত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ভিসানীতি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন রাষ্ট্রদূত। তাকে জানানো হয়েছে যে, এটা তাদের (যুক্তরাষ্ট্র) নিজস্ব বিষয়। আওয়ামী লীগের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই। সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সড়কে বিশেষ নিরাপত্তা হঠাৎ কেন তুলে নেয়া হয়েছে, সেই বিষয়টি মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। তাকে জানানো হয়েছে, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ যদি বাড়তি নিরাপত্তা চায়, তাহলে সেটা ফি প্রদানের মাধ্যমে নিতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102