বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতপৃস্ট হয়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বিদ্যুতপৃস্ট হয়ে গোলাপী আক্তার (৪০) নামে এক নারীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩১মে) সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি বোর্ড অফিস এলাকার সেলিম রেজা নামে একটি জুট মিলে কাজ করতো গোলাপী আক্তার। কাজ শেষ করে গোলাপী ও আয়শা আক্তার (৪৫) সহ দুজনই বাড়িতে ফিরছিল। পথে আগে থেকেই পল্লীবিদুতের ১১ হাজার ভোল্টেজ যুক্ত লাইনের তার ছিড়ে মাটিতে পরেছিল । আর সেই তার ডিঙ্গিয়ে যাওয়ার সময়  গোলাপী আক্তার বিদ্যুতপৃস্ট হয়ে সঙ্গে সঙ্গে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। পুরে যায় শরীরের বেশকিছু অংশ। ঘটনাস্থলেই মারা যায় সে। আহত হয় তার সঙ্গে থাকা আয়শা আক্তার।
পরবর্তিতে স্থানীয়রা আহত আয়শাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দূর্ঘনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর পিলারে তার সংযুক্ত করে বিদ্যুত সংযোগে ব্যবহার করা হলেও সংশ্লিস্ট দপ্তরের লোকজন দেখভাল করেন না। কয়েকদিন আগে থেকে খুটি থেকে তার মাটিতে পরে থাকা অবস্থায় বিদ্যুত সঞ্চালন ছিল। আর কর্তৃপক্ষের গাফিলতির  কারনেই প্রাণ গেছে ওই নারীর।

সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান । তবে দূর্ঘটনার পর পল্লীবিদ্যুতের কোন লোকজন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102