পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ট্রাক্টর সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মুর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর ভাবে আহত হয়েছেন অপর এক আরোহী। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা দেবীগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেল যোগে ৪ জন ব্যাক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌছলে একটি কাঠ বোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন মৃত্যু বরণ করেন। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমুর্য অবস্থা স্থানান্তরিত করেন। এসময় চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়।
বুধবার দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সড়ক দূর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।