

শিগগির মোবাইল ডাটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দর বেঁধে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি মোবাইল সেবাদাতা অপারেটরগুলোর দেয়া বিভিন্ন প্যাকেজের মোট সংখ্যা কমিয়ে অর্ধেক করবে সংস্থাটি।
মঙ্গলবার (৩০ মে) রাজধানীতে স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির কর্মকর্তারা।
গত বছরের সেপ্টেম্বর মাসে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ‘এক দেশ, এক রেট’-এর আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বাজারের জন্য এ ধরনের কোনো দর নির্ধারণ করা হয়নি।
ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনা করা ব্রিটিশ সংস্থা ক্যাবল ডটকো ডটইউকে-এর ‘ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ডেটা প্রাইসিং ২০২২’-এ বিশ্বব্যাপী কম দামে ডেটা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এই তালিকায় ভারত পঞ্চম, নেপাল দশম, শ্রীলঙ্কা ১১তম, পাকিস্তান ১৩তম, ভুটান ১৯তম, আফগানিস্তান ৬৪তম ও মালদ্বীপ ১৪৫তম।
নিউজ /এমএসএম