শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর মোহামেডান চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

২০০৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। চৌদ্দ বছর পর ফেডারেশন কাপে সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটলো। আবারও টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। যা ৯ বছর পর জেতা কোনো শিরোপা মতিঝিল পাড়ার দলটির।

এর আগে ২০১১ সালে সুপার কাপের ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। ১২ বছর পর আবার ফাইনালে আকাশি-নীল জার্সিধারীদের মুখোমুখি হয়ে দারুণ এক জয় তুলে নিলো সাদা-কালো শিবির।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। এরপর সোলেমান দিয়াবাতের অসাধারণ দক্ষতায় সমতায় ফেরে তারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয়।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একটি করে গোল করে উভয় দল। তাতে ১২০ মিনিটের খেলা ৪-৪ গোলের সমতায় শেষ হয়। সমতা ভাঙতে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাদা-কালো শিবির।

একাই ৪ গোল করা সোলেমান দিয়াবাদের পর টাইব্রেকারে মোহামেডানের জয়ের নায়ক বদলি গোলরক্ষক আহসান হাবিব দিপু। তিনি আবাহনীর দুই-দুটি শট ফিরিয়ে দেন। তার মধ্যে বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেসের শটও ছিল।

এদিন অবশ্য ম্যাচের শুরুতে মোহামেডানের ওপর আাধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। ম্যাচের ১৫ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। এরপর ৪৩তম মিনিটের মাথায় বিশ্বকাপে খেলা কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেস গোলে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ধানমন্ডির ক্লাবটি।

বিরতির পর অবশ্য ম্যাচে দারুণভাবে ফেরে মোহামেডান। আর সেটা সম্ভব হয় অধিনায়ক সোলেমান দিয়াবাতের অসাধারণ দক্ষতায়। মাত্র চার মিনিটের ব্যবধানে (৫৬ ও ৬০ মি.) তিনি জোড়া গোলে সমতায় ফেরান মোহামেডানকে।

তবে ৬৫ মিনিটের মাথায় নাইজেরিয়ান এমেকা গোল করে আবার এগিয়ে নেন আবাহনীকে। ৮৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাত। তাতে আবারও ফেরে সমতা। ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১০৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন দিয়াবাতে। ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করা দিয়াবাতের এটা ছিল চতুর্থ গোল।

তবে ১১৭ মিনিটের মাথায় আবাহনীর রহমত মিয়া গোল করে সমতায় ফেরান আবাহনীকে। ৪-৪ গোলের সমতা নিয়ে শেষ হয় ১২০ মিনিট। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক দিপুর কৃতিত্বে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর শিরোপা শোকেসে তোলে ব্যাংক পাড়ার দলটি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102