রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

হবিগঞ্জ জেলার

মাধবপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী হালিমা খাতুন (৪২)। রোববার (২৮ মে) বিকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর নামক স্থানে হোটেল হাইওয়ে ইন এর নিকট ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ উপজেলার আন্দিউড়া গ্রামের রহমত আলী সর্দার এর পুত্র এবং  মাছ ও মুরগির ফিড এর ব্যবসায়ী।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন উপজেলা শিক্ষা অফিসের কাজ শেষে তার স্বামী আব্দুল হামিদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাকশাইর হোটেল হাইওয়ে ইনের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হামিদ এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, আগামী ১৫ জুন তাদের পবিত্র হজ্ব পালনের জন্য মক্কা মদিনাতে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দূর্ঘটনায় স্বামী মারা যাওয়ায় এবং ওই শিক্ষাকা গুরুতর আহত হওয়ায় তিনি হজ্ব পালন করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102