

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরীর গর্ভধারিণী মমতাময়ী মা-জননী শ্রদ্বেয়া জয়তুন্নেছা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ ই জুলাই রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন বৃটেনের ব্রিকলেইন জামে মসজিদের প্রধান ঈমাম হজরত মাওলানা আলহাজ্ব নজরুল ইসলাম।স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম, সহ সভাপতি হরমুজ আলী, সহ সভাপতি সাবেক কাউন্সিলার এম এ রহিম সি আই পি, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ক্যামডেন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সুহেল, মরহুমার ভাইপোত বিশিষ্ট ব্যাবসায়ী সানুর খান, মরহুমার বোনপুত সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান ও মরহুমার নাতি মাসুম চৌধুরী। এদিকে বৃটেনের বিভিন্ন শহর থেকে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, ক্যাডেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. গিয়াস আহমেদ, মানবাধিকার সম্পাদক এম এ সারব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান, শ্রম বিয়ক সম্পাদক এম এ সুজন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ভিপি খসরুজ্জামান খসরু , যুব বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমান, এম,এ রউফ, আবু ইউসুফ চৌধুরী, আব্দুল ওয়ালী, আফসার খান সাদেক,জামাল আহমদ খান,অয়েস কামালী, ফলিক চৌধুরী, মোস্তফা বাবলু, মাহবুব চৌধুরী মাখন, ডিলওয়ার হোসেন, এডভোকেট তাজুল ইসলাম, মোবারক আলী, ওয়াহিদ মিয়া, আব্দুল হাফিজ,হোসেনে আরা মতিন, কামরুন্নাহার, এলাইস মিয়া মতিন , আহমেদ হাসান,তারাউল ইসলাম, মোজাম্মেল চৌধুরী টিপু, মোহাম্মদ আফজাল মোহিত,মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, নিজামুল হক নজমুল, মো সাহিদুর রহমান,খয়রুল রব মূকুল, সাহীন আহমদ চৌধুরী, শেখ জাফর আহমদ, আব্দুল মুকিদ, মাহমুদ আলী, তারেক আহমদ, সাব্বির করিম, শেখ সালামত তালুকদার, মোহিদুর রহমান, সাহেদ মোহাম্মদ ইউনুছ, আব্দুল হান্নান, আলিমুজ্জামান, রুহুল আমিন রুহেল, এ কে নাজিম, মোহাম্মদ শাহ, মোহাম্মদ মোজাহিদ আলী, কবিরুল ইসলাম রিপন, মোহাম্মদ জয়নুল আবেদীন রোজ , গোলাম মোস্তফা, ফজলুল হক,আজিজুল আম্বিয়া, শাহ ইমরান আহমদ,জুবেল আহমদ বেলাল, মোহাম্মদ আহবাব হোসেন,শাহ বেলাল, আব্দুস সালাম সবুজ, মফিকুল ইসলাম, মোজাহিদ আহমদ লিটন সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা, আওয়ামী লীগের অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের সম্মানীত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জয়তুন্নেছে চৌধুরীর সৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন মহিয়সী নারী। সমাজ সেবা, শিক্ষার উন্নয়ন, সামাজিক ও পারিবারিক বন্ধনে আবদ্ধ এই নারী, সকলের কাছে ছিলেন প্রিয়ভাজন ও আস্থাভাজন। উল্লেখ্য জয়তুন্নেছা চৌধুরীর মৃত্যুতে উনার আত্নীয় স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সহ উনার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।