মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৭২ এই পর্যন্ত দেখেছেন

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক মৃত্যুর আগ মুহূর্তে সে তার নাম শরীফ বলে জানিয়েছেন।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষন পরই শরীফ মারা যায়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102