শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ফখরুল ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছেন: বাহাউদ্দিন নাছিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অতীতের মতো এখনো বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করছে। দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করার মধ্য দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাহাউদ্দিন নাছিম বলেন, তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব, অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার-গুজব ছড়িয়ে মানুষকে হতাশার দিকে ঠেলে দিচ্ছেন। তিনি ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছেন।

এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সব নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম এ সাধারণ সম্পাদক।কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দপ্তর সম্পাদক এমএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিকসহ কেআইবি নেতারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102