শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

মেদ কমাতে যেভাবে খাবেন আদা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আমাদের কাছে অতি পরিচিত একটি সমস্যা হচ্ছে মেদ। বিশেষ করে বর্তমানে লকডাউনের সময়ে ঘরে থেকে মেদ বেড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে আরও বেশি। মেদের কারণে বিরক্ত লাগার পাশাপাশি দেখা দিতে পারে নানান রকম শরীরিক সমস্যাও।

একবার মেদ হয়ে গেলে সেটি শরীর থেকে দূর করা অনেক কঠিন হয়ে পড়ে। আর দৈনন্দিন জীবনে মুখোমুখি হতে হয় নানা রকম সমস্যার। এমনকি আপনার পছন্দের পোশাক পরতেও বাধা হয়ে ওঠে এই মেদ। মেদের কারণে শরীরের ওজন বেড়ে গেলে সেটি নারীদের সন্তানগ্রহনেও অনেক সময় সমস্যা সৃষ্টি করে।

মেদ কমাতে অনেকেই নিয়ে থাকেন অনেক রকম পদক্ষেপ। জিম করে, ডায়েট করে, যোগ বেয়াম সহ নানা কিছু করে এ সমস্যা থেকে মুক্তি পাবার চেষ্টা করে থাকেন। কিন্তু জেনে অবাক হবেন, খুব সহজ উপায়ে এবং অতি পরিচিত একটি উপাদানই কমাতে সাহায্য করবে আপনার মেদের সমস্যা। আর এই জাদুকরী উপাদানটি হচ্ছে আদা। 

জানুন কিভাবে মেদ কমাতে সহায্য করবে আদা-
১. আদা চা
চা আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। তবে চয়ে দুধ, চিনি থাকলে সেটি আমাদের শারীরিক কিছু ক্ষতি করার পাশাপাশি ওজন বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি সেটির পরিবর্তে আদা দিয়ে পানি ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চা খানা তাহলে সেটি কমাতে সাহায্য করবে আপনার মেদ। আর চা খেতে না চাইলে শুধু গরম পানিতে আদা আর লেবুর রস ফুটিয়ে খেলেও একই কাজ হবে।

২. আদা ও অ্যাপল সিডার ভিনেগার
আগের উপায়েই যদি আপনি আদা ও কিছু পরিমানে অ্যাপল সিডার ভিনেগার পানিতে ফুটিয়ে খেতে পারেন তাবে এটিও আপনার মেদ কমাবে আরও দ্রুত। আর এটির প্রোবায়োটিক উপাদান আপনার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি আপনাকে রাখবে ভেতর থেকে তরতাজা।

এগুলো ছাড়াও আদার রয়েছে অনেক রকম উপকারিতা। পেট খারাপ থেকে মুক্তি দিতে, বাতের ব্যথায়, কাশি কমাতে, হার্টের স্বাস্থ্যের জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মাইগ্রেনের সমস্যায়, ক্যান্সার প্রতিরোধ করা সহ বিভিন্ন রকম উপকারী গুনাবলি আছে আদায়।

তথ্যসূত্র: নিউজ১৮ ডটকম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102