শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ার ফকির পাড়ায়

বিএল উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে দুই মৌলবী শিক্ষক নিয়োগের অভিযোগ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া বিএল উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে দুই মৌলভি শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এমপিও কাঠামো অনুযায়ী একজন মৌলভি শিক্ষক থাকার কথা থাকলেও, বিদ্যালয়টিতে আট বছর ধরে দুইজন মৌলভি শিক্ষক কর্মরত রয়েছেন। আট বছর ধরে তারা বেতন উত্তোলন করলেও কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়দের দাবী, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজশে আইবুল হক এবং জাহাঙ্গীর হোসেন নামের এই দুই শিক্ষক আট বছর ধরে প্রায় ৪২ লাখ টাকা বেতন উত্তোলন করছেন। তবে শিক্ষা অধিদপ্তরের মুদ্রণ ত্রুটির কারণে পরিস্থিতির শিকার বলে দাবি করছেন প্রধান শিক্ষক আজিজুল হক।
বিদ্যালয় এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে আইবুল হককে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বও পালন করেছিল আইবুল হক। পরে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন সামাজিক বিজ্ঞানে তিনজন শিক্ষক থাকায় আইবুল হককে কোন বিষয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল বিদ্যালয়ে।
তন্মধ্যে ২০০৯ সালে সহকারী শিক্ষক (ধর্মীয়) হিসেবে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টির শিক্ষকের তালিকা চাওয়া হলে প্রধান শিক্ষক আইবুল হককে মৌলভি শিক্ষক হিসেবে উল্লেখ করে তালিকা দেন। তারপর ২০১৫ সাল থেকে দুইজনই মৌলভি শিক্ষক (এমআরটি) হিসেবে বেতন তুলছেন। এরমধ্যে টাইম স্কেলের জন্য আইবুল হক আবেদন করলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে প্রত্যাখ্যান করে আইবুল হককে মৌলভি শিক্ষক পদ পরিবর্তন করার নির্দেশনা দেন। তবে তিনি তার পদ পরিবর্তন না করেই বেতন তুলছেন। চলতি বছরের এমপিও শিট অনুযায়ী বিদ্যালয়ের আইবুল হক ২৬ হাজার ৭৯০ টাকা এবং জাহাঙ্গীর হোসেন ২৩ হাজার ৩৩৪ টাকা করে প্রতি মাসে বেতন উত্তোলন করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102