বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগদান শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৬ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

গত রোববার স্থানীয় সময় বিকেল ৬টায় দুই দিনের সফরে দোহায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে প্রধানমন্ত্রী কাতার অর্থনৈতিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন।

কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী কাতার অর্থনৈতিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102