বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা না দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যে বাধা দেবে তার বিরূদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা আরোপের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেম সময় বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই হুমকি দেওয়া হয়।

এ হুঁশিয়ারি সরকারি ও বিরোধী রাজনৈতিক কর্মী, সাবেক ও বর্তমান কর্মকর্তা, আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সবার জন্য প্রযোজ্য হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক টুইট বার্তায় বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এগিয়ে নিতে আজ আমি নতুন ভিসানীতি ঘোষণা করছি। এ নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে যারা অবমূল্যায়ন করেছে অথবা এর সঙ্গে যারা জড়িত বা যারা দায়ী তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আমরা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

অ্যান্থনি ব্লিংকেনের টুইট বার্তা পড়তে নিচের লিংকে ক্লিক করুন—-

https://twitter.com/SecBlinken/status/1661418792365195284?t=3eNkBYpEaE2_mLfe_k_pOw&s=08

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102