শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ঈদের দিনেও বৃষ্টির আভাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছেন।এদিকে চলতি সপ্তাহে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টি হতে পারে। তবে ঈদুল আজহার দিন বুধবার তেমন বৃষ্টি থাকবে না। সেদিনের আকাশ থাকবে রোদ ঝলমলে।

বুধবার ঈদের দিনও দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সে সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাবে। ফলে বৃষ্টির পরিমাণ থাকবে কম। আবার সব বিভাগেরই ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা জুড়ে রোদ থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।ঈদের দিন ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে জানতে চাইলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, ঈদের দিন ও ঈদের পরদিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনভর রোদও থাকবে।

এ সময় রাজধানীর তাপমাত্রা থাকতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।এদিন সকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, সেখানে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102