বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এ পুরস্কার তাকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।

পুরস্কার হিসেবে তিনি একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পিরগাছার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102