

বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় অর্থনীতিতে টালমাল অবস্থা চলছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যার কারণে আমরা বর্তমানে সামান্য আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো ব্যাপার নয়। সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নাই। এজন্যই আপনারা মাঝে মাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো।
বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওড়ের জলাভূমিতে চড়ে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওড়ের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। তবে আমাদের সচেতনতার অভাব আছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: সাইফুর রহমান বাবুল, এম এ রহিম শহিদ সিআইপি, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।
সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। মন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন। পরে মন্ত্রী মৌলভীবাজারের দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার অফিস পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টানে সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ও সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মৌলভীবাজারে যেহেতু একটি নিয়মিত দৈনিক মৌমাছি কন্ঠ, আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে এবং মৌলভীবাজারের সকল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে সহযোগীতা করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সরকারের সকল উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখবে মৌমাছি কন্ঠ এই প্রত্যাশা রাখি। পত্রিকার নিয়মিত প্রকাশনায় সন্তুষ্টি প্রকাশ করেন। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, আন্তর্জাতিক কেন তারা নিজেরাই সুষ্ঠ নির্বাচন করতে চান, তবে যারা খেলবে তারা যদি খেলায় অংশ গ্রহণ না করে বাহিরে থেকে ফাউল করে তবে তো হবেনা। নির্বাচন প্রতিষ্ঠিত আইন মেনেই হবে।
তিনি আরও বলেন, মার্কিনিরা এদেশ চালায় না, অনেক দেশই বন্ধু তবে তাদের কথায় কিছু যায় আসেনা, এ সরকার কারো পিছনে দৌড়ায় না বলেও জানান তিনি। বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতুনির্মাণের দাবিসহ ১০টি দাবি তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন।
পরে পরিকল্পনামন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করে ১৭টি স্টল ঘুরে দেখেন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, এম এ রহিম শহিদ সিআইপি, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, শামীম তরফদার, আইনজীবি সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, ডা: একে এম জিল্লুল হক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্র্রেণী-পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশা ও সামাজিক সংগঠননের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ/এম.এস.এম